পদ্মা সেতু নির্মাণ করতে পারায় বাংলাদেশকে পাকিস্তানের অভিনন্দন - The News Lion

পদ্মা সেতু নির্মাণ করতে পারায় বাংলাদেশকে পাকিস্তানের অভিনন্দন




ঢাকা প্রতিনিধি : পদ্মা সেতু নির্মাণ কাজের সফলতায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পদ্মা সেতুতে ৪১তম স্প্যান বসানো হয়। এর মধ্য দিয়ে সম্পূর্ণ দৃশ্যমান হয় পদ্মা সেতু।  বাংলাদেশের এ অগ্রগতিতে শুক্রবার অভিনন্দন জানায় পাকিস্তান। তাদের পক্ষ থেকে ঢাকা হাইকমিশনের ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে এ অভিনন্দন জানানো হয়। 


 এতে বলা হয়, ‘পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশকে অভিনন্দন।’  গতকাল বহুল কাঙ্ক্ষিত এ সেতুর সর্বশেষ স্টিলের কাঠামো (স্প্যান) বসানো হয়। সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যায় পদ্মার দুই পাড়। আর এভাবেই পুরো বিশ্ব প্রত্যক্ষ করে বাঙালি জাতির অসম্ভবকে সম্ভব করার অপূর্ব মুহূর্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.